জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রস্তুতি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৯:১২
প্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা প্রথমপত্রের মোট নম্বর (৬০ + ৪০)=১০০(রচনামূলক ও বহুনির্বাচনি)। আজ তোমাদের ‘অতিথির স্মৃতি’ গল্পের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেওয়া হলো। গত বুধবারের পর ২১.মৃদুল সাহেব মানসিক প্রশান্তির জন্য বন্ধুদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গ্রামের বাড়ি বেড়াতে গেলেন- উদ্দীপকে গ্রামের বাড়ির সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন দিকটির মিল রয়েছে? ক.ভাগলপুর খ.দেওঘর গ. দেবতা ঘর ঘ.হুগলি ২২. ছোট আদরের বিড়ালের বাচ্চাটি রেখে শিলার মামার বাড়ি যাওয়ার কোনো আগ্রহ ছিল না। এখানে বিড়ালের বাচ্চাটি ‘অতিথির স্মৃতি’ গল্পের কোনটির প্রতিরূপ? ক. অতিথি (কুকুর) খ. পাখির ছানাটি গ. প্রতিবন্ধী মেয়েটি ঘ. বামুন ঠাকুর ২৩. অতিথি খেতে পায় নি কারণ- ক. মালি-বৌ তাড়িয়ে দিয়েছে খ মালি-বৌ সব চেচেপুচে নিয়ে গেছে গ. কথক খাবার দেওয়ার কথা বলতে ভুলে গেছেন ঘ. চাকর অতিথিকে বাগানে ঢুকতে দেয় নি ২৪. দেওঘরে স্মৃতি গল্পের নামকরণ কোন যুক্তিতে ‘অতিথির স্মৃতি’ রাখা যুক্তিযুক্ত? ক. দেওঘরকে বাসত্মব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত খ. গল্পের সমগ্র বিষয় অতিথির চোখে দেখা গ. অতিথির স্মৃতি দেওঘরে ফেলে গিয়েছিল ঘ. দেওঘরে রোগমুক্তি ঘটেছে বলে ২৫.‘অতিথির স্মৃতি’ গল্পটি ছাত্রছাত্রীদের পাঠের প্রধান উদ্দেশ্য হচ্ছে- ক. প্রাণীর প্রতি সদ্ব্যবহার খ. প্রাণীর প্রতি সহানুভূতি জাগানো গ. প্রাণীর প্রতি আনুগত্য ঘ. প্রাণীর প্রতি বিদ্বেষ না জাগানো ২৬. ‘অতিথির স্মৃতি’ গল্প অবলম্বনে মানবেতর প্রাণী সম্পর্কে আমাদের মনে যে ধারণার উদ্ভব হয় তা হল, এধরনের প্রাণীরা- ক . নিরীহ প্রকৃতির হয় খ. উপোস করে দিন কাটায় গ. অন্য প্রাণীদের ওপর নির্ভর করতে হয় ঘ. মানুষের সহানুভূতি চায় ২৭.পিংকি ও মৌসুমী জেএসসি পরীড়্গা দেওয়ার জন্য গ্রাম থেকে জেলা সদরে রওনা দেয়। এর সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের দেওঘরে আসার বৈপরীত্য- i. বায়ু পরিবর্তন ii. রোগ সারাবার আকাঙ্ক্ষা iii. মানবেতর প্রাণীর সঙ্গে পরিচিত হওয়া নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii, iii ঘ i, ii ও iii ২৮. দেওঘরে লেখকের দুদিন দেরি করার কারণ কী? i. রোগ সারাবার জন্য ii. অতিথির সঙ্গ লাভ করার জন্য iii. ডক্টরের পরামর্শে নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ২৯.অতিথির স্মৃতি গল্পের মূল বিষয়বস্তু হলো- i. ছাত্রছাত্রীদের মানবেতর প্রাণী সম্পর্কে জানা ii. ছাত্রছাত্রীদের মানবেতর প্রাণী সম্পর্কে সচেতন হওয়া iii. ছাত্রছাত্রীদের মানবেতর প্রাণী সম্পর্কে সহানুভূতি জাগানো নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii ৩০. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় যে কারণে কুকুরকে নিয়ে গল্পটি লিখেছেন তা হলো- i. কুকুর অবহেলিত প্রাণী ii. কুকুর প্রভুভক্ত প্রাণী iii. মানুষ ও পশুর মধ্যে সম্পর্ক দেখানোর জন্য নিচের কোনটি সঠিক? ক. i খ .ii গ. iii ঘ i, ii ও iii ৩১. সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে”- এখানে ল্যাজ নাড়ানো যে অর্থ বহন করে- i. সম্মতি ii. অসম্মতি iii. ভয় নিচের কোনটি সঠিক? ক i খ ii গ .i ও iii ঘ i, ii ও iii ৩২. অতিথি গেটের বাইরে দাঁড়িয়ে- i. লেখকের সঙ্গে দেখা করার জন্য ii. লেখকের মনের ভাব বোঝার জন্য iii. লেখকের সঙ্গে মমতার সম্পর্কের জন্য নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii ৩৩. ‘ঝাপসা দেখতে পেলাম সে এখনো দাঁড়িয়ে আছে।’-এখানে যে অর্থ নির্দেশ করে- i. অসহায়ত্ব ii. অতিথি বিদায় iii. স্মৃতি কাতরতা নিচের কোনটি সঠিক? ক. i খ ii গ iii ঘ.র, ii ও iii ৩৪. লেখক ও অতিথির সঙ্গে মালি, মালি-বৌ ও চাকরের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য দেখা যায়- i. জ্ঞানের দিক দিয়ে ii. নির্মমতার দিক দিয়ে iii. সহানুভূতির দিক দিয়ে নিচের কোনটি সঠিক? ক i খ ii গ iii ঘ i, ii ও iii উত্তরমালা :২১. খ; ২২.ক; ২৩.খ; ২৪.গ; ২৫.খ; ২৬.ঘ; ২৭.ঘ; ২৮.খ; ২৯.গ; ৩০.গ; ৩১.ক; ৩২.গ; ৩৩.খ; ৩৪.ঘ;