Word বা শব্দ বাক্যের প্রধান উপাদান। তাই স্বল্প সময়ে শব্দভাণ্ডারকে অনেক শক্তিশালী করার জন্য দরকার Short cut কৌশল অবলম্বন। তোমাদের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । পর্যায়ক্রমে, স্বল্প সময়ে, অসংখ্য শব্দ কিভাবে তৈরি ও রপ্ত করা যায় তার কৌশল নিয়ে লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান
Proverbs বা প্রবাদ-প্রবচন যে কোন ভাষার অমূল্য সম্পদ। Proverbs-কে ইংরেজিতে wise-saying বলা হয়ে থাকে। “A proverb can express the idea in a sentence which cannot be expressed in thousands of words.” (একটি কথা যেটি হাজার হাজার কথার মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়ে উঠে না তা শুধুমাত্র প্রবাদ-প্রবচনের মাধ্যমে একটি বাক্যেই প্রকাশ করা সম্ভব)। প্রবাদ-প্রবচনসমূহের মধ্যে অভিব্যক্তির অপার সৌন্দর্য লুক্কায়িত আছে।
১২. লেবু কচলালে তেতো হয়।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: কোনো বিষয়ে বাড়াবাড়ি জিনিসটিকে খারাপ করে ফেলে।
ইংরেজি:A jest driven hard loses its point. or,
Too much of anything is very bad.
১৩. গোড়া কেটে ডগায় জল দেওয়া।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: কারো ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে তাকে উপর উপর সান্ত্বনা দেওয়া।
ইংরেজি: To console a person after undoing him.
১৪. মেঘ না চাইতে জল।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: কোন কিছু প্রত্যাশা না করেও তারচেয়ে বেশি পাওয়া।
ইংরেজি: A gain beyond expectation.
১৫. ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: শিশুরাই ভবিষ্যতের কর্ণধর। তারাই জাতিকে নেতৃত্ব দিবে ভবিষ্যতে।
ইংরেজি: A child is father to the man. or,
As the boy, so the man.
১৬. গোবরে পদ্মফুল।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: নিচু বংশে মূল্যবান ও অসাধারণ ব্যক্তিত্ব।
ইংরেজি: A prim rose on a dunghill. or,
A bright gem in a dark cave.
১৭. কান টানলে মাথা আসে।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: সঠিক জায়গায় আঘাত করলে আসল জিনিস বের হয়ে আসে।
ইংরেজি: Given the one, the other will follow.
