পরীক্ষার উপযোগী নিচের পত্রটি তৈরি করে পাঠিয়েছে বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ এর নবম শ্রেণির শিক্ষার্থী তৌহিদ আহমেদ।
লালবাগ,ঢাকা
২৭.০৪.২০১৩
প্রিয় সুমন
আমার শুভেচ্ছা নিও। আশাকরি ভালো আছ। আজ তোমার চিঠি পেলাম। তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছে। অবশ্য আমি পরীক্ষার পরপরই তোমাকে এসব জানাতাম। সাধারণত সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস দিয়ে প্রশাসনিক কর্মকর্তা হতে চায়। তবে আমার জীবনের লক্ষ্যটা অন্যদের চাইতে একটু আলাদা। আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই। শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়া এ জাতির জন্য একটু কাজ করতে চাই। বিকশিত করতে চাই প্রতিভাকে। সুন্দর করে গড়তে চাই দেশটাকে। নতুন প্রজন্মকে তৈরি করার জন্য আমি শিক্ষক হবো। এ দেশের বেশিরভাগ মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়। তবে এদেশের দরিদ্র অসহায় ও অশিক্ষিত মানুষগুলোর জন্য কিছু করতে চায় না। আমি একজন আদর্শ শিক্ষক হয়ে দেশের বেশিরভাগ মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিব। একজন আদর্শ শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। মানুষের খুবকাছ থেকে সেবা করার সবচেয়ে উপযোগি মাধ্যম হচ্ছে এই শিক্ষকতা পেশা। নিজের জ্ঞানকে অন্যের কাছে বিলিয়ে দেয়ার আনন্দ আছে একমাত্র এ পেশাতেই। আমি এখন নিয়মিত পড়াশোনা করছি। স্যাররা বলে বছরের প্রথম থেকে
মনোযোগ দিয়ে পড়লে ভালো ফলাফল করা যায়। তোমার পরিকল্পনা জানিও। আজ এ পর্যন্তই। তোমার বাবা মা’কে আমার সালাম জানিও।
তোমার বন্ধু
অদিত রায়
