সিরাজুল ইসলাম চৌধুরী
নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী (৭২) শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
আনোয়ার হোসেন
বৃহস্পতিবার সিলেট ইবনেসিনা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। পৌর শহরের নোয়ারাই-ইসলামপুর মাঠে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
