রোগ-শোক, দুঃখ-কষ্ট এবং পাপ থেকে মুক্তি লাভের আশায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর আতাইবিবি ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান উত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই উত্সব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধাম প্রাঙ্গণে আয়োজন করা হয় গীতাপাঠসহ নানা পূজা অর্চনা ও ধর্ম কির্তন। রাতভর চলা এই ধর্মীয় সভায় পীরগঞ্জ ছাড়াও রানীশংকৈল, হরিপুর এবং পার্শ্ববর্তী বোচাগঞ্জ, কাহারোল, বিরল ও বীরগঞ্জ উপজেলার নানা বয়সী হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেয়। গতকাল স্নান উত্সবে মানুষের ঢল নামে।
