২৮ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১৫ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৬ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও রবি। আপনার শুভসংখ্যা: ৬ ও ১। শুভবার: শুক্র ও রবিবার। শুভরত্ন:হীরক ও চুনী।
প্রকৃতিগতভাবে আপনি:আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল, উদার ও সহনশীল। পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি প্রতিশ্রুতিশীল। আপনার উদ্যম আছে, ধৈর্য আছে। অন্যের জন্যও আপনি চিন্তা করেন। অন্যের জন্যও আপনি চিন্তা করেন, অন্যের উপকারে আসতে চান। এজন্য অনেক সময়ই অন্যের ঝামেলা আপনার কাঁধে এসে চাপতে পারে। শুধু অর্থ নয়, সময় ও মেধার ব্যাপারেও আপনার উদারতা অমিতাচারে পরিণত হতে পারে। জীবনে সাফল্যের জন্য আপনাকে আরও বাস্তববাদী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো, ড. হুমায়ূন আজাদ, জ্যাক নিকলসন, সাদ্দাম হোসেন, উপন্যাসিক আলিস্টেয়ার ম্যাকলিন, জাদুকর এসি সরকার, বিজ্ঞানী পিটার টেইল, গবেষক নুরুন নাহার রহমান, উজ্জল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। আপনজনদের কারো সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। সাংস্কৃতিক ব্যক্তিদের জন্য দিনটি শুভ। অভিনেতা-অভিনেত্রীদের জন্য সাফল্য ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। খরচ কমাতে চেষ্টা করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। এ সময়টা আপনার জন্য অনুকূল নয়। নতুন বিনিয়োগ চিন্তা-ভাবনা করে করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মন খুব একটা ভালো থাকবে না। আপনজন কারো বিয়ের ব্যাপারে চিন্তিত হবেন। তবু হতাশ না হলেই ভালো করবেন। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ রাজনীতিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। প্রলয়ে সর্তকতা অবলম্বন করুন। কোনো পক্ষ থেকে বিশ্বাসের পরিপন্থি আচরণ দৃশ্যমান হতে পারে। পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ শরীর খুব একটা ভালো যাবে না। মাথাব্যথা অথবা দাঁতের সমস্যায় ভুগতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের সমস্যায় চিন্তিত হবেন। পুরোনো কোনো বন্ধুর সাথে হঠাত্ যোগাযোগ হতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। কাজকর্মে কারো সহযোগিতা পাবেন। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। ব্যবসায় নতুন বিনিয়োগ না করাই ভালো। কোনো কারণে উত্তেজিত হয়ে উঠতে পারেন। মাথা গরম করা ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। সম্ভব হলে বিশ্রাম নিন। ব্যবসায়িক ব্যাপারে আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। পিতৃস্বাস্থ্য ভালো নাও যেতে পারে। চাকরিস্থলে কর্তৃপক্ষের মন রক্ষা করে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আকস্মিত কোনো দুঃসংবাদ পেতে পারেন। কারো মৃত্যুর সংবাদে শোকগ্রস্ত হতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ কাউকে ধার-কর্য দেয়া ঠিক হবে না। পড়াশুনার জন্য বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পদস্থ কর্মকর্তাদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে কোনো ধরনের বাধার সৃষ্টি হতে পারে। কারো সাথে মনমালিন্য দেখা দিতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ পরিহার করার চেষ্টা করুন। পুরোনো কোনো বন্ধুর সাথে হঠাত্ যোগাযোগ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আবেগপ্রসূত সিদ্ধান্ত ক্ষতিকর হতে পারে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
