পদার্থবিজ্ঞান
মনসুর আলী, প্রভাষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, ঢাকা
গতকালের পর
২৯। ইউরেনিয়ামের তেজষ্ক্রিয়তার আবিষ্কারক—
ক. বেকরেল খ. রন্টজেন
গ. হেনরী ঘ. প্লাঙ্ক
৩০। আপেক্ষিক তত্বের আবিষ্কারক কে ?
ক. আর্কিমিডিস খ. আইনস্টাইন
গ. হেনরী ঘ. ম্যাক্স প্লাঙ্ক
৩১। সত্যেন্দ্রনাথ বসুর আবিষ্কার কোন কণা-
ক. প্রোটন খ. ইলেকট্রন
গ. বোসন ঘ. নিউটন
৩২। আমাদের চারপাশে যা আছে সবই স্থান, কার উক্তি?
ক. নিউটন খ. কেনদিন
গ. বেকন ঘ. ইউক্লিড
৩৩। স্থান হচ্ছে ত্রিমাত্রিক বিস্তৃতি, কার উক্তি?
ক. নিউটন খ. ইউক্লিড
গ. আইনস্টাইন ঘ. হেনরী
৩৪। কোনটির শুরু বা শেষ নেই?
ক. সময় খ. স্থান
গ. গ্রহ ঘ. নক্ষত্র
৩৫। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা—
ক. 273.12 খ. 273.16
গ. 273.26 ঘ. 273.30
৩৬। প্রতি স্টেরেডিয়ানে ঘণ কোণ—
ক. ওয়াট খ. ওয়াট
গ. ওয়াট ঘ. ওয়াট
৩৭। মোলের একক নির্ণয়ে কত— কেজি C12 ব্যবহার করা হয়—
ক. 0.012 খ. 0.12
গ. 0.0012 ঘ. 0.013
৩৮। ১ ন্যানো সেকেন্ড সমান—
ক. 109সে.
খ. 10–10সে.
গ. 10–15সে.
ঘ. 10–9সে.
৩৯। পিকের উত্পাদক—
ক. 10–12 খ. 10–3
গ. 10–13 ঘ. 10–16
৪০। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য 2mm এবং ভার্নিয়ার ভাগের সংখ্যা 20 হলে ভার্নিয়ার ধ্রব—
ক. 0.01 মিমি খ. 0.1 মিমি
গ. .0001 ঘ).02
(২৯) ক (৩০) খ (৩১) গ (৩২) ঘ (৩৩) ক (৩৪) ক (৩৫) খ (৩৬) গ (৩৭) ক (৩৮) ঘ (৩৯) ক (৪০) খ
বাংলা
রোমানা আফরোজ
শিক্ষক (বাংলা)
স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ,
পাঠানটুলা ক্যাম্পাস, সিলেট।
সৃজনশীল প্রশ্ন: বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি উপজাতি আদিবাসী লোকের বাস। এ অঞ্চলে ত্রিপুরাও বাস করে। ত্রিপুরা সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক। এরা কৃষিজীবী। এদের প্রিয় খাবার ভাত, পশু-পাখির মাংস, শুঁটকি মাছ। এরা নৃত্য-গীতে খুবই পারদর্শী। ত্রিপুরারা দেবতার উদ্দেশ্যে, নিজেদের মঙ্গলের জন্য, বসন্তের আগমনে এবং ঘরে ফসল তোলার সময় নৃত্য করে থাকে। ত্রিপুরাদের প্রধান উত্সব নববর্ষ বা বৈখুুখ।
১. ‘পালামৌ’ ভ্রমণকাহিনীতে লেখক বটতলায় গিয়েছিলেন কেন?
২. “এই বন্দোবস্ত দেখিয়া বড় পরিতৃপ্ত হইলাম।”— কোন বন্দোবস্ত? ব্যাখ্যা কর।
৩. উদ্দীপকটি ‘পালামৌ’ ভ্রমণকাহিনীর লেখকের কোন বর্ণনাকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
৪. উদ্দীপকের ত্রিপুরা জাতি এবং ‘পালামৌ পরগনার কোল জাতির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বিদ্যমান।’— মন্তব্যটির সত্যতা যাচাই কর।
জ্ঞান-১: ‘পালামৌ’ ভ্রমণকাহিনীতে লেখক বটতলায় গিয়েছিলেন কোলদের নৃত্য দেখার জন্য।
অনুধাবন-২: ‘এই বন্দোবস্ত দেখিয়া বড় পরিতৃপ্ত হইলাম’— উক্তিটি করেছিলেন ‘পালামৌ’ ভ্রমণকাহিনীর লেখক। এই বন্দোবস্তটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য বাড়িতে সার্বক্ষণিক শিক্ষকের ব্যবস্থা।
‘পালামৌ’ যাবার পথে লেখক হাজারিবাগ স্থানে গিয়ে জানতে পারেন যে, এক বাঙালি সম্ভ্রান্ত পরিবারে তিনি অতিথেয়তা পাচ্ছেন। সেখানে গিয়ে খাবার শেষ করে লেখক ঐ বাড়ির বালকদের সাথে বিশ্রাম গৃহে গল্প করতে যান। গল্প করার সময় বড় কক্ষের চার কোণে চারটি এবং মাঝখানে একটি বিছানা দেখে লেখক অবাক হন। পরে জানতে পারেন, চার কোণে চারজন শিক্ষার্থী এবং মাঝখানে তাদের শিক্ষক শয়ন করেন। এই অভিনব বন্দোবস্ত দেখে লেখক বড় পরিতৃপ্ত হয়েছিলেন।
