গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ১৯:২৮
গেল বছর এক গ্যাংনাম স্টাইল দিয়েই গোটা পপ দুনিয়ায় রীতিমতো কাঁপন ধরিয়ে ছেড়েছিলেন দক্ষিণ কোরিয়ান র্যাপার সাই। সে যাত্রায় বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসের মতো ছড়িয়ে পড়া এই গানটি যে আদতে কোনো ‘ফ্লুক’ ছিল না সেটি আবারও প্রমাণ করে দেখালেন সাই। এবার তার নতুন গান ‘জেন্টেলম্যান’ দিয়ে আবারও গিনেজ বুকে নাম লিখিয়েছেন এই র্যাপার। সাই এর গাওয়া এই নতুন গানটি মুক্তি পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে সেটি দেখতে ৩৮,৪০৯,৩০৬ বার ঢুঁ মারেন দর্শকেরা যা একদিনের মধ্যে কোনো ভিডিও দেখার সর্বোচ্চ রেকর্ড। উলে¬খ্য ইতোপূর্বে এই ইউটিউবেই সবচেয়ে বেশিবার দেখা ভিডিও, অনলাইনে সবচেয়ে বেশি লাইক পাওয়া ভিডিও এবং প্রথমবারের মতো এক বিলিয়নেরও বেশি বার দেখা ভিডিও হওয়ার গৌরব অর্জন করেছিল সাইয়ের গ্যাংনাম স্টাইল।