প্রতিবেশীর কুকুরটার চিত্কারে বিরক্ত এক দম্পতি। এক মাঝরাতে বিছানা থেকে উঠেই গেলেন বাড়ির কর্তা। যেতে যেতে বললেন, ‘অনেক হয়েছে। আজ এর একটা বিহিত করতেই হবে।’
এই বলেই হনহন করে বেরিয়ে গেলেন তিনি।
কিছুক্ষণ পর ফিরলেন।
স্ত্রী জিজ্ঞেস করলেন, ‘কি বিহিত করে এলে, শুনি?’
কর্তা বললেন, ‘কুকুরটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এবার বুঝুক, প্রতিবেশীর কুকুরের চিত্কার কেমন লাগে!’
থানায় ঢুকেই এক লোক রাগে ফেটে পড়লেন, ‘ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্রতিবেশীর বিচার চাই। লোকটা একটা আস্ত বেয়াদব এবং ছোটলোক।’
ইন্সপেক্টর, ‘কেন? কী করেছে সে?’
অভিযোগ জানাতে আসা ব্যক্তি, ‘আমি যখনই তার বাড়িতে উঁকি দিই, দেখি সে-ও উঁকি দিয়ে আছে!’
সান্তা সিং কে একটা গাধা হঠাত্ করে একটা লাথি কষিয়ে ছুটে পালাল!
সান্তাও সাথে সাথে ‘তবে রে’ বলে গাধাটাকে ধরতে পেছন-পেছন ছুটল!
একটু দূরে গিয়ে সান্তা একটা জেব্রাকে দেখতে পেয়ে সেটাকেই পাকড়াও করল।
এবার ওই জেব্রাকে বেদম মার দিতে দিতে সান্তা বলতে লাগল, ‘বেয়াদব কোথাকার! ট্র্যাকস্যুট পরে আমাকে ধোঁকা দিবি বলে ভেবেছিলি!’
