প্রবাস প্রজন্মে জাপান সম্মাননায় এবারে সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের দুই অঙ্গনের দুই বরেণ্য ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার ও সুবীর নন্দী। জাপান প্রবাসীদের এই সংগঠন এর আগে ড. মুহাম্মাদ জাফর ইকবাল, ফরিদুর রেজা সাগর, ফাহমিদা নবী, রেজওয়ানা চৌধুরী বন্যা, গোলাম মোর্তজাসহ একাধিক গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করেছে। অনুষ্ঠানে যোগদান প্রসঙ্গে সুবীর নন্দী বলেন, ‘জাপানে এর আগেও গিয়েছি। তবে প্রতিবার গিয়ে গান করেছি। এবারে প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনের সাথে কিছুটা সময় কাটাতে যাচ্ছি। জাপানে যে প্রবাসী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করছে, তারা প্রায় সারাবছর ধরে বিভিন্ন ধরনের বাঙালি উত্সবের আয়োজন করে থাকে। এবারের অনুষ্ঠানে আমাকে সম্মাননা দেবে জেনে ভালো লাগল। আশা করছি খুব ভালো একটা সময় কাটবে।’ উল্লেখ্য, তারকারা জাপানের উদ্দেশ্যে গত ২৬ এপ্রিল রওয়ানা হয়েছেন এবং ফিরবেন ৫ মে।
