জেসিকা আলবা :হলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ১৯৮১ সালের এই দিনে তার জন্ম। টিভি শো ‘ক্যাম্প নোহোয়ার’ ও চলচ্চিত্র ‘দ্য সিক্রেট ওয়ার্ল্ড অব অ্যালেক্স ম্যাচ’-এর মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন মাত্র তের বছর বয়স থেকেই। ‘ডার্ক অ্যাঞ্জেল’-এ অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এরপর অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘হানি’, ‘সিনসিটি’, ‘ফ্যান্টাস্টিক ফোর’, ‘ইনটু দ্য ব্লু’, ‘ফ্যান্টাস্টিক ফোর :রাইজ অব দ্য সিলভার সার্ফার’, ‘গুড লাক চাক’ উল্লেখযোগ্য। ম্যাক্সিম ম্যাগাজিনের ‘হট ১০০’তে খুব সহজেই স্থান পেয়েছেন তিনি। এ ছাড়া এফএইচএম-এর এক জরিপে তিনি বিশ্বের সেরা আবেদনময়ী অভিনেত্রী হিসেবেও বিবেচিত হন।
