দোষী ব্যক্তিদের শাস্তির দাবি এমপ্লয়ার্স ফেডারেশনের

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২০:৩৫
সাভারে বহুতল ‘রানা প্লাজা’ ধসে যাওয়ার ঘটনায় বহু হতাহতের ঘটনায় সহানুভূতি প্রকাশ করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট অন প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আহ্বান জানানো হয়েছে। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্তের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ফেডারেশন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড অব বাংলাদেশ, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য প্রশংসা করেছে ফেডারেশন।