ইসলামিক ফাইন্যান্স এণ্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)-এর ১২তম বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ হারে স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক। আইএফআইএল-এর বর্তমান বিনিয়োগ স্থিতি ২০১২ অর্থবছর শেষে মোট ৪৩২ দশমিক ৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
