ভারতের পূর্বাঞ্চলের পুলিশ মার্কিন দাতব্য সংস্থার এক নারী কর্মীর ধর্ষককে বৃহস্পতিবার গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরের পুলিশ কমিশনার কালিয়াপ্পন জয়রামন শুক্রবার ধর্ষক দীনেশ বর্মনকে (৪০) গ্রেফতারের কথা জানান।
মার্কিন নারী কর্মী (৫০) পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। অভিযোগে ওই মার্কিনী উল্লে¬খ করেন, দীনেশ একজন জমির দালাল। ১৫ এপ্রিল তিনি ধর্ষিত হন। ধর্ষক তাকে ভয় দেখিয়ে বলেছে পুলিশকে জানালে পরিণাম খারাপ হবে। এদিকে একের পর এক ধর্ষণের ভয়াবহ ঘটনায় দিল্লির রাজপথ উত্তপ্ত হয়ে আছে। গত ডিসেম্বরে মেডিক্যাল ছাত্রীর ওপর গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই সমপ্রতি ৫ বছরের এক শিশুর ওপর নেমে এল ধর্ষণের নির্মম নিপীড়ন।
