লোহাগাড়ায় ভয়াবহ লোডশেডিং

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৩৪
বন্দরনগরী চট্টগ্রামের লোহাগাড়ার পল্লীবিদ্যুত্ গ্রাহকরা বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ। দিন-রাত সমান তালে চলছে লোডশেডিং। এতে শিক্ষার্থীদের লেখাপড়া, চিকিত্সা ব্যবস্থা, কৃষি সেচব্যবস্থা ও শিল্প-কারখানাগুলোতে উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের ভেলকিবাজিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলেকট্রনিক সামগ্রী। লোহাগাড়া উপজেলা বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও বিদ্যুত্ পরিস্থিতি পার্শ্ববর্তী যে কোনো উপজেলার চাইতে ভয়াবহ। পার্শ্ববর্তী উপজেলাগুলোতে বিদ্যুত্ ব্যবস্থা ভালো হলেও এ উপজেলায় কেন এত লোডশেডিং? বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক করতে আশু উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মারুফ খান, লোহাগাড়া, চট্টগ্রাম