আজ পর্দা নামছে বাংলাদেশ গেমসের

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৪৩
অষ্টম বাংলাদেশ গেমস আজ রবিবার শেষ হচ্ছে। নয় দিন বাংলাদেশের ক্রীড়াবিদরা মহাব্যস্ত ছিলেন নিজেদের মধ্যে লড়াইয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে কেন্দ্র করে এবারের খেলাগুলো হয়েছে। সাঁতার হয়েছে মিরপুরে, সেখানে কিছু দর্শক ছিল। এছাড়াও কাবাডি, কুস্তি, হকি, জিমন্যাষ্টিকস, তায়কোয়ানডো, ব্যাডমিন্টনে প্রচুর দর্শক খেলা দেখেছে। নয়দিনে অনেক জাতীয় রেকর্ড হয়েছে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় সমাপনী অনুষ্ঠান। সাভারের ঘটনার কারণে সংগঠকরা পূর্ব নির্ধারিত আড়ম্বরপূর্ণ কর্মসূচী বাতিল করেছেন। আতশবাজি ছিল পাঁচ মিনিটের জন্য। কিন্তু সেগুলো কাল ফেরত নেয়া হয়েছে। গতকাল এ রিপোর্ট লেখার সময় প্রাপ্ত শীর্ষ ছয়টি দলের পদক তালিকা: দল স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট আনসার ৭৬ ৫৬ ৫১ ১৩৮ সেনাবাহিনী ৪৪ ৩১ ২৯ ১০৪ বিজেএমসি ২৮ ৪১ ২১ ৯০ নৌবাহিনী ২৭ ২০ ১৪ ৬১ বিএকএসপি ২১ ২৫ ৩০ ৭৬ বিজিবি ১৩ ১০ ১৫ ৩৮ বাস্কেটবলে স্বর্ণ নৌবাহিনীর নৌবাহিনী গেমস বাস্কেটবলে স্বর্ণ জিতেছে। গতকাল ধানমিন্ড বাস্কেটবল জিমনেসিয়ামে নৌবাহিনী ৬৬-৫৯ পয়েন্টে হারায় সেনাবাহিনীকে। খুলনা পেয়েছে ব্রোঞ্জ। নৌবাহিনী ঃ রাশেদ, মিঠুন বিশ্বাস, হেদায়েতুল ইসলাম, লুত্ফর রহমান, সুলিপ বড়ুয়া, মিজান, খায়রুল, হাবিবুর, আতিকুর, ইব্রাহিম, আহসান মামুন ও স্বাধীন খান। সেনাবাহিনী ঃ স্টিভ মুন্সি, আমানত আলী, বাতেন, তোজাম্মেল হক, আতাউর, মিঠুন সরকার, আলমগীর, আরিফ, মিজান, বরকত উল্লাহ, ইলিয়াজ ও আবদুল ওয়াদুদ।