ব্যাডমিন্টনে ট্রিপল ক্রাউন শাপলার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৪৩
গেমস ব্যাডমিন্টনে ট্রিপল ক্রাউন পেয়েছেন শাপলা আক্তার। তিনি একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈতে স্বর্ণ জয় করেন। পুরুষ এককে স্বর্ণ জয় করেন নতুন মুখ আইমান ইবনে জামান। মহিলা এককে শাপলা হারিয়েছেন রেহানাকে। ডাবলসে শাপলার জুটি ছিলেন নাবিলা। তারা হারিয়েছেন তানিয়া-আঁঁখি জুটিকে। মিশ্র দ্বৈতে শাপলার পার্টনার সাজ্জাদ। এই জুটি হারিয়েছেন নাবিলা-হান্নান জুটিকে। পুরুষ দ্বৈতে পরশ- মাশরাফী জুটি স্বর্ণ জয় করেন। পুরুষ এককে স্বর্ণপদক জয়ী রেলওয়ের আইমান ইবনে জামান ২-১ সেটে হারিয়েছে নারায়ণগঞ্জের মোস্তফা মোহাম্মদ জাবেদকে। যদিও জাবেদ প্রথম গেমে ২১-১৪ পয়েন্টে হারিয়েছিলেন আইমানকে। কিন্তু পরের দুই গেমে আইমান চমক দেখিয়ে ২১-১২, ২১-১৩ গেমে স্বর্ণ পদক জয় করেন। সিনিয়র লড়াইয়ে এটাই তার প্রথম পদক। মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ইংলিশ মিডিয়ামের নবম শ্রেণির ছাত্র আইমান ব্যাডমিন্টনের নতুন সেনসেশন। হতে চায় এদেশের সেরা শার্টলার।