মেরিন একাডেমির এক শিক্ষার্থী গতকাল শনিবার পানিতে ডুবে মারা গেছে। পুলিশ জানায়, মো. এইচএম মাসুদ নামের এক ছাত্র একাডেমি সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ কুমিল্লার সোনাইমুড়ি এলাকার মাইনুল ইসলামের পুত্র।
