বাংলাদেশের প্রথম লিডারশিপ প্রতিষ্ঠান, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) গভর্নিং বোর্ডের সদস্য ব্যারিস্টার মঞ্জুর হাসান ওবিই, গতকাল বিওয়াইএলসি হেড কোয়ার্টারে আয়োজিত চতুর্থ বার্ষিক সাধারণ সভায় চেয়ারপার্সন হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইজাজ আহমেদ, গভর্নিং বোর্ডের সদস্য হুমায়রা আহমেদ ও পিয়াল ইসলাম এবং সাধারণ বোর্ড সদস্যরা। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার একটি নিবন্ধনকৃত, অলাভজনক, নির্দলীয় এবং নেতৃত্ব প্রশিক্ষণ কেন্দ্র। নতুন প্রজন্মকে নেতৃত্ব প্রশিক্ষণের মাধ্যমে সহনশীল এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে বিওয়াইএলসি প্রতিষ্ঠিত হয়েছিল। এ প্রতিষ্ঠানের লক্ষ্য পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন। -প্রেস বিজ্ঞপ্তি
