মো. তাজুল ইসলাম প্রধান
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের বাসিন্দা ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক তাজুল ইসলাম (৫২) হূদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রংপুরের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। নিজ গ্রামের বাড়িতে গতকাল বাদ জোহর জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আয়েশা বেগম
আকবর হোসেন ভুঁইয়া নান্টুর মা আয়েশা বেগম (৮৩) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. .রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
