যুক্তরাষ্ট্রে অল্প সময়ের মধ্যে আবারো সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন দেশটির নাগরিকরা। সমপ্রতি বোস্টন ম্যারাথনের বোমা হামলায় তিনজন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনায় এ আশঙ্কা করছেন মার্কিনীরা। গ্যালাপের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। গ্যালাপ জানায়, সমপ্রতি তাদের জরিপে দেখা যায়, ৫১ শতাংশ নাগরিক মনে করছেন, বোস্টনের মতো আরো হামলা নিকটবর্তী সময়ে হতে পারে। অথচ ১/১১ হামলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত আগস্টে পরিচালিত এক জরিপে এ হার ছিল ৩৮ শতাংশ। আশঙ্কার কারণ, বোস্টন হামলা এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আইন প্রণেতাদের কাছে বিষ মাখানো চিঠি পাঠানো। গত ২৪ ও ২৫ এপ্রিল পরিচালিত জরিপে উঠে এসেছে, শতকরা ১২ ভাগ মনে করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সন্ত্রাসী হামলা হতে পারে।
