সিলেটে কাল সকাল সন্ধ্যা ও পরশু আধাবেলা হরতাল

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০৩
নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে আগামীকাল ২৯ এপ্রিল সকাল-সন্ধ্যা ও ৩০ এপ্রিল ৬-২টা সিলেট মহানগরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে সিলেটে জেলা ও মহানগর বিএনপি। গতকাল শনিবার নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি সভাপতি এম এ হক ৩০ এপ্রিল আধাবেলা হরতালের ঘোষণা দিয়ে বলেন, এইচএসসি পরীক্ষার্থী বহনকারী রিকশা হরতালের আওতামুক্ত থাকবে। তিনি ২৯ এপ্রিল জেলা বিএনপির ডাকা হরতালের প্রতিও সমর্থন ব্যক্ত করছেন। তিনি বলেন, গুম হওয়ার এক বছরেও ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসারকে ফেরত দেয়নি সরকার । সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে সিলেট থেকে লাগাতার হরতালসহ অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে। প্রয়োজনে সিলেটবাসী ট্যাক্স প্রদান থেকেও বিরত থাকবে বলে তিনি মন্তব্য করেন।