নারায়ণগঞ্জের গার্মেন্টসে ফাটল

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০৩
সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানায় ফাটল দেখা দিয়েছে। গত শুক্রবার রাতে ভবনের কয়েকটি ফ্লোরের দেয়ালে ফাটল দেখার পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, পুল এলাকার এপিলন নামের গার্মেন্টসের ৪ তলা ভবনে প্রায় ৫শ’ শ্রমিক কাজ করে। ভবনের কয়েকটি ফ্লোরের দেয়ালে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি আরো জানান, গার্মেন্টসটি এখন বন্ধ রয়েছে। এলাকাটি সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এব্যাপারে জানানো হয়েছে। সিটি করপোরেশনের একটি প্রকৌশলী দল ভবনটি পরিদর্শন করে জানাবেন এটা আদৌ ঝুঁকিপূর্ণ কীনা। এর পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।