হেফাজতের গাড়ি বহরে হামলায় জামায়াতের নিন্দা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০৫
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর গাড়ি বহরে দুর্বৃত্তদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার রাতে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ চত্বর থেকে মহাসমাবেশের কর্মসূচি শেষে হাটহাজারী মাদ্রাসায় ফেরার পথে শেরে-বাংলা শাহ মাজারের কাছে আল্লামা শাহ্ আহমদ শফীর গাড়ি বহরের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। তিনি অভিযোগ করে বলেন, এ হামলার পিছনে সরকারের ইন্ধন রয়েছে। হামলার মাধ্যমে ধর্মের লেবাসধারী দুর্বৃত্তদের চেহারা জাতির সামনে ফুটে ওঠেছে। বিবৃতিতে তিনি বলেন, আলেমদের ওপর হামলা চালিয়ে কোন ষড়যন্ত্রই সফল করা যাবে না। -প্রেস বিজ্ঞপ্তি