জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ১৯:৩০
(জীবের বৃদ্ধি ও বংশগতি) উচ্চতর দক্ষতা ও বহুপদী সমাপ্তিসূচক: ২১। নিচের তথ্যসমূহ লক্ষ্য কর: i) প্রাণীর স্নায়ুকোষে মাইটোসিস বিভাজন ঘটে ii) ক্রোমাটিড তন্তু সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে iii) সাইটোকাইনেসিস দশায় কোষপ্লেট গঠন সম্পন্ন হয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ: খ ২২। DNA হলো— i) রাইবোনিউক্লিক এসিড ii) ক্রোমোজোমের প্রধান উপাদান iii) জিনের রাসায়নিক রূপ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উ:গ ২৩। নিউক্লিয়াস বিভাজন— i) প্রথম পর্যায়ে শুরু হয় ii) ক্যারিওকাইনেসিস iii) সাইটোকাইনেসিস নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উ:ক ২৪। টেলোফেজ ধাপে— i) অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে ii) নিউক্লিয়ার পদার্থ ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে iii) উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মাকু তন্তুর সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উ:ক ২৫। নিউক্লিক এসিড হলো— i) DNA ii) RNA iii) ATP নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ:ক ২৬। বিপাকের ফলে দেহে প্রস্তুত হয়— i) পানি ii) কার্বন-ডাই-অক্সইড iii) ইউরিয়া নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উ:ঘ ২৭। টেলোফেজ ধাপে— i) অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছে ii) নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে iii) ক্রোমোজোমগুলো V অথবা L আকৃতিবিশিষ্ট নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উ:ক ২৮। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ— i) প্রোফেজ ii) মেটাফেজ iii) অ্যানাফেজ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উ:ঘ ২৯। ক্রোমোজোমের অংশ হচ্ছে— i) ক্রোমোটিড ii) সেন্ট্রোমিয়ার iii) লাইসোজোম নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ:ক অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন : কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার দু’ভাবে বিভক্ত হয়ে যায়। এ পর্যায়ে ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিছিন্ন হয়ে যায় এবং অপত্য ক্রোমোজোম উত্পন্ন হয়। উক্ত তথ্যের আলোকে (৩৩-৩৫) নং প্রশ্নের উত্তর দাও: ৩৩। উদ্দীপকে বর্ণিত পর্যায়টির নাম কী? ক) প্রোফেজ খ) মেটাফেজ গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ উ:গ ৩৪। এ পর্যায়ে কিসের বিলুপ্তি ঘটে? ক) স্পিন্ডল তন্তু খ) সেন্ট্রোমিয়ার গ) নিউক্লিওলাস ঘ) ক্রোমোজোম উ:ক ৩৫। এ সময় ক্রোমোজোমগুলোর আকৃতি নিম্নরূপ হয়— i) ইংরেজি V ii) ইংরেজি L iii) ইংরেজি P নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ:ক