জেমি লিন স্পিয়ার্স :মার্কিন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। ১৯৯১ সালের এই দিনে তার জন্ম। তার অন্যতম বড় পরিচয় হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বোন তিনি। তার এ পর্যন্ত তিনটি অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামগুলো হলো ‘গার্লস জাস্ট ওয়ানা হ্যাভ ফান’, ‘ফলো মি’, ‘উই আর ফ্যামিলি’। অনেকগুলো চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। এর মধ্যে ‘ক্রসরোডস’, ‘অল দ্যাট’, ‘জুয়ি ১০১’, ‘মিস গাইডেড’, ‘আনস্টেবল ফেবলেস :গোল্ডিলকস অ্যান্ড দ্য থ্রি বিয়ার্স’।
