বিটিভির শিল্পীদের নিয়ে নতুন সংগঠন গঠন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ১৯:৪৭
বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে। এর নাম ‘বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থা’। এই সংস্থার কার্যনির্বাহী পরিষদে সভাপতি জামাল উদ্দিন হোসেন, নির্বাহী সভাপতি খায়রুল আলম সবুজ ও সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন সাইফুল আজম বাশার। সংগঠনটির সভাপতি মণ্ডলীর সদস্যরা হলেন—লায়লা হাসান, মনোরঞ্জন ঘোষাল, লাকী ইনাম, শাহীন সামাদ, ঝুনা চৌধুরী, নজরুল ইসলাম, বুলবুল মহনা নবীশ, ফাল্গুনী হামিদ, নাদের চৌধুরী, তিমির নন্দী ও ডালিয়া নওশীন। এখানে একমাত্র বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত টিভি, চলচ্চিত্র ও মঞ্চ অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার, নাট্যকার, পরিচালক, আবৃত্তিশিল্পী, নৃত্যশিল্পী সবার অংশগ্রহণ থাকছে।