‘বিগ বস :সিজন ৫’-এর মধ্য দিয়ে সানি লিওন ভারতে এলেও এই গেম শো’তে তেমন কোনো জায়গা দখল করতে পারেননি তিনি। তবে বলিউড তাকে ঠিকই জায়গা করে দিয়েছে। দিনকে দিন জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। জনপ্রিয়তায় আকাশ ছুঁতে চলেছেন সানি লিওনি। সেই সাথে বলিউডি পরিচালকদের জন্যও আস্থাশীল হয়েছেন তিনি। ‘জিসম টু’ ছবি দিয়েই বলিউডে অভিষেক তার। তার পর থেকেই একের পর এক নতুন নতুন কাজ হাতিয়ে নিচ্ছেন তিনি। সম্প্রতি ‘শুট আউট অ্যাট ওয়াডলা’ ছবিতে ‘লায়লা তেরি লুট লেগি’ শিরোনামের একটি আইটেম গানে পারফর্ম করেন তিনি। গানটি চ্যানেলে প্রচার হওয়ার পর থেকে ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা কুড়িয়েছেন, এমনকি এই গানের কারণে একই ছবিতে করা প্রিয়াঙ্কার ‘বদমাস বাবলি’ গানটি ফ্লপ হয়ে যায়। এবার চড়ে বসেছেন মল্লিকা শেরাওয়াতের উপরে। ‘ওয়েলকাম’-এর সিক্যুয়াল ‘ওয়েলকাম টু’তে একটি গানে মল্লিকার পারফর্ম করার কথা থাকলেও এখন সেটি আর মল্লিকা করছেন না। নির্মাতা মল্লিকার বদলে বাছাই করেছেন সানি লিওনিকে।
