‘রোলিং ইন দ্য ডিপ’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যাডেল দীর্ঘদিন পর তার নতুন অ্যালবামের কাজ শুরু করছেন। এটি তার তৃতীয় একক। মাতৃত্বজনিত কারণে মাঝে বেশ কয়েকমাস মিডিয়া থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। শুধু তাই নয়, মিউজিককেও খানিকটা বিরতি দিয়েছেন। এবার সেই বিরতি কাটিয়ে আগামী সপ্তাহ থেকে লন্ডনস্থ স্টুডিওতে পুরোদমে কাজ শুরু করতে যাচ্ছেন। জানা যায়, আগামী বছরের মাঝামাঝি দিকে অ্যালবামটি বাজারে ছাড়বেন তিনি। এরইমধ্যে অ্যালবামের ৪টি গান লেখা হয়ে গেছে, এই গানগুলোর মিউজিক ও কণ্ঠ দেওয়া নিয়েই লন্ডনের এই স্টুডিওতে ঢুকছেন তিনি। বাকি গানগুলো লস অ্যাঞ্জেলস্থ স্টুডিওতে করা হবে। উল্লেখ্য, সর্বাধিক গ্র্যামি পাওয়া এই কণ্ঠশিল্পী এবারের অ্যালবামে কিছু ক্ল্যাসিক্যাল গানও রাখছেন।
