একুশে টেলিভিশনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘পঞ্চ প্রেমিক’। পাঁচজন প্রেমিকের হাস্যরসাত্মক কর্মকাণ্ড নিয়ে নির্মাণ করা হয়েছে নাটকটি। অভিনয় করেছেন এনামুল হক, সিদ্দিকুর রহমান, হাসান মাসুদ, ফারুক আহমেদ, অহনা প্রমুখ।