দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর পূর্বপাড়া গ্রামের রুহুল আমীন (৩২) নামে এক কাঠ ব্যবসায়ী নিখোঁজ হবার ১০ দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি।
জানা যায়, ফারাকপুর পূর্বপাড়া গ্রামের ইসাহক মালিথার ছেলে রুহুল আমীন গত ১৮ এপ্রিল বিকালে কাঠ কিনতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।
