পঞ্চাশ দশকের সাড়া জাগানো ফুটবলার আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবং পূর্ব পাকিস্তান ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় প্রকৌশলী রেজা আলী ভুলু বার্ধক্যজনিত জটিল রোগে চিকিত্সারত অবস্থায় গতকাল সকাল ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..রাজিউন)।
তিনি একাধারে ফুটবল, হকি, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন খেলতেন। প্রখ্যাত সার্জন ও ঢাকা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. নওয়াব আলীর জ্যেষ্ঠ পুত্র তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
