শারাপোভার টানা দ্বিতীয় শিরোপা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২১:৫৫
চীনের লিনাকে ফাইনালে হারিয়ে জার্মানির ডব্লিউটিএ পোর্শে টেনিস গ্র্যা পি’র শিরোপা জিতলের রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। গতকাল স্টুটগার্টে অনুষ্ঠিত ফাইনালে লি নাকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন এই তারকা। এর আগে সেমিফাইনালে অ্যাঞ্জেলিক কারবারকে ৬-৩,২-৬,৭-৫ গেমে হারিয়ে টুর্নামেন্টটির ফাইনালে উঠেন শারাপোভা।