গত শুক্রবার ঢাবি কলাভবনে ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে মো. ইমরান করিবকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। সভায় নতুন সদস্য আহ্বান এবং ১০ মে সাধারণ সভা আহ্বান করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি