জামাই আদরে রানাকে হেলিকপ্টারে আনা হয়েছে :বিএনপি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৫
গতকাল বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বিএনপি নেতারা সাভারের রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে ভবন ধসের পাঁচ দিন পরে গ্রেফতার এবং হেলিকপ্টারে করে ঢাকায় আনার সমালোচনা করেছেন। তারা বলেন, গত বুধবার সাভারে ভবন ধসে পড়লো। আর যার কারণে এতগুলো মানুষের মৃত্যু হলো, তাকে গ্রেফতার করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন শুক্রবার। কালক্ষেপণ শেষে গতকাল রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, রানাকে জামাই আদর করে হেলিকপ্টারে ঢাকা আনা হয়েছে। যদি প্রথম দিন গ্রেফতার করা হতো, তাহলে গত কয়েকদিনে এত ভাঙচুর আর অগ্নিসংযোগের তাণ্ডব ঘটতো না। আর এসব কারণে বহির্বিশ্বে বাংলাদেশকে নিয়ে বিরূপ পরিবেশ সৃষ্টি হতো না। ৫ দিন রানাকে নিয়ে নাটক করেছে সরকার। তিনি বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও বিএনপি নেতাদের কারাগারে পর্যাপ্ত চিকিত্সা দেয়া হয় না। আর একজন হত্যাকারীকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে। তাকে জামাই আদর করা হচ্ছে। এই সরকার এদের বিচার করবে না ।