উদ্ধার কাজ তদারকি করছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের ভবন ধসের পর সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার কার্য সরাসরি তদারকি করছেন। তিনি উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তাসহ অন্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। এদিকে শনিবার বৃষ্টি নামায় উদ্ধার কাজ যাতে ব্যাহত না হয় সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা থেকে উদ্ধার কর্মীদের জন্যে ইতিমধ্যে পর্যাপ্তসংখ্যক রেইন কোর্ট পাঠানো হয়েছে। আজ সাভার যাবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সাভার যাচ্ছেন। সকাল নয়টায় তিনি সড়ক পথে সাভার পৌঁছাবেন। সেখানে ভবন ধসে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আহতদের তিনি দেখতে যাবেন। পরে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন।