আজকের রাশিফল

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ১৭:২৩
৩০ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ১৭ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৮ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ৬ ও ৩। শুভবার: শুক্র ও বৃহস্পতিবার। শুভরত্ন:হীরক ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, বাস্তববাদী ও প্রাণপ্রাচুর্যে ভরপুর। আপনার জ্ঞান ও বিচারবুদ্ধি প্রখর। আপনি পরিশ্রমী ও অধ্যবসায়ী। জীবনে সাফল্যের গুরুত্ব আপনার কাছে অনেক। লক্ষ্যে পৌঁছার জন্য আপনি নিরলস। এ পথে কোন আপোষ বা জোড়াতালিতে আপনি বিশ্বাস করেন না। তাই যে কোন চ্যালেঞ্জ গ্রহণে আপনি সদাপ্রস্তুত। আপনি শান্তি চান। কিন্তু কোন অন্যায়-অবিচার আপনি মেনে নিতে পারেন না। তাই শত্রুতা ও সংঘাতের মুখোমুখি দাঁড়াতে হবে আপনাকে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সুরকার ফ্রাঞ্জ লেহার, হল্যান্ডের রানি জুলিয়ানা, রবাট শ’, সুরকার সুধীন দাশ, মুফাখখারুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নুরুল হুদা, চলচ্চিত্রকার শেখ নেয়ামত আলী, নিলুফার শাহনাজ, হাসান আব্দুল কাইয়ূম, সুমাইয়া শিমু। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। দাম্পত্য শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অর্থাগমের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। অংশীদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। নতুন বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অনুকূল সময়ের জন্য অপেক্ষা করুন। অকারণ দুশ্চিন্তা ক্ষতির কারণ হতে পারে। পুরোনো কোনো বন্ধুর সাথে হঠাত্ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মানসিক বিষণ্নতা কাটিয়ে উঠতে পারলে ভালো করবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ জনসম্পৃক্ত কাজে জড়িতদের জন্য দিনটি শুভ। প্রণয় সংক্রান্ত ব্যাপারে আজ কোনো ঝুঁকি নিবেন না। কেউ আজ বিশ্বাস ভঙ্গ করতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আর্থিক দুশ্চিন্তা অব্যাহত থাকবে। হিসেব করে খরচ করুন। প্রাপ্ত তথ্য ভালো করে যাচাই করে নিন। কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। মাথাব্যথা বা রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে বিশ্রাম নিন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পুরোনো কোনো যোগাযোগ কাজে লাগতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আপনজনদের কারো কোনো সমস্যায় ব্যস্ততা বৃদ্ধি পাবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনোকিছুতে জড়িত হওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আজ কোনো কারণে উত্তেজিত হওয়া ঠিক হবে না। উত্তেজনা আপনার শরীর এবং মনের জন্য ক্ষতিকর হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত নিন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দাপ্তরিক কাজে কোনো সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ার আশংকা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আর্থিক ব্যাপারে আজ আপনাকে কেউ ঠকাতে পারে। কোনো শোক সংবাদ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আর্তিক কারণে মতবিরোধ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কার্যোপলক্ষে বাইরে যেতে হতে পারে। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। প্রভাবশালীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলার চেষ্টা করুন। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে। কোনো ব্যাপারেই উত্তেজিত হওয়া ঠিক হবে না। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রতিদ্বন্দ্বীকে ভয় না করলেই ভালো করবেন। শেষ পর্যন্ত আপনার প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হতে পারে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। যাত্রা ও যোগাযোগ শুভ।