গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২০:০৩
ভালোবাসা আর একাগ্রতার কাছে বয়স যে কখনোই খুব বড় কোনো বিষয় হয়ে দাঁড়াতে পারেনা সেটি গেল কিছুদিন ধরেই নিজের কাজ দিয়ে প্রমাণ করে আসছিলেন ব্রাজিলের পেশাদার ভায়োলিন বাজিয়ে এডেলসি গ্রোইয়া পলিনো। আর ভায়োলিনের প্রতি তার এই ভালোবাসা ও একাগ্রতার স্বীকৃতিই এবার মিলল গিনেজের কাছ থেকে। সম্প্রতি ৯৭ বছরে পা দেওয়া গ্রোইয়ো পলিনোই হলেন গিনেজের হিসেবে অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পেশাদার ভায়োলিন বাজিয়ে। ব্রাজিলের সাও পাওলোর সান্তোস শহরের অধিবাসী গ্রোইয়ো ভায়োলিন শিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৫০ সালে সান্তোসের মিউনিসিপ্যাল সিম্ফোনিক অর্কেস্ট্রার হয়ে। আর সেই থেকে গত ছয় দশকেরও বেশি সময় ধরে নানা ধারার অনেক খ্যাতনামা গায়ক আর বাদকের সাথেই ভায়োলিনের সুর নিয়ে যুক্ত হয়েছেন গ্রোইয়ো।