জোকস

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২০:০৩
 নতুন করে প্রেমে পড়া এক প্রেমিক তার প্রেমিকার কাছে জানতে চাইল— ‘প্রিয়তমা, তোমাকে কোন সময় ফোন করতে পারব?’ প্রেমিকা :তোমার যখন ইচ্ছে তখনই করতে পার। প্রেমিক :গতকাল তো আমি তোমাকে ফোন করেছিলাম। প্রেমিকা :ও. হো! তখন তো আমি শুয়ে ছিলাম। অত সকালে আমি ঘুম থেকে উঠিই না। প্রেমিক :আচ্ছা! তাহলে কাল এগারোটার সময় ফোন করব। প্রেমিকা :না না! তখন বাবা ঘরে থাকবেন। প্রেমিক :তাহলে ৩টার সময় করব। প্রেমিকা :আরে না। তখন তো লাঞ্চ টাইম। প্রেমিক :তাহলে পাচটার সময়? প্রেমিকা :না না! তখন তো টিভিতে আমার ফেভারিট সিরিয়ালটা দেখায়। প্রেমিক :ঠিক আছে। তাহলে আমি রাতে ফোন করব। প্রেমিকা :না। রাতে সবাই ঘরে থাকবে। প্রেমিক বিরক্ত হয়ে :তাহলে ফোনটা করব কখন? প্রেমিকা :বললাম না, তোমার যখন ইচ্ছা তখনই কর!  প্রেমিকার বাবা :তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে? প্রেমিক :হ্যাঁ, নিশ্চয়ই পারব! প্রেমিকার বাবা :এত নিশ্চিত করে বলছো কীভাবে? প্রেমিক :কারণ আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া এই পৃথিবীতে আর কিছুই চায় না।