বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘বদমাশ বাবলি’র পর এবার তার ক্যারিয়ারের দ্বিতীয় আইটেম গানটির পারফর্ম করলেন। ১৯৭৩ সালের অমিতাভ বচ্চন অভিনীত ‘জাঞ্জির’ ছবির রিমেক ‘জাঞ্জির’-এর জন্য এই আইটেম গানটি ধারণ করা হয়। এই গানে প্রিয়াঙ্কা চোপড়া পিঙ্কি চরিত্রে পারফর্ম করেছেন। গানটির কোরিওগ্রাফি করেছেন ‘হালকাট জওয়ানি’ ও ‘চিকনি চামেলি’খ্যাত গনেশ আচার্য্য। জানা যায়, এরইমধ্যে গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আগামী মাস দুয়েকের মধ্যে ছবিটির প্রমো প্রচার হওয়া শুরু হবে। সেই প্রমোর সঙ্গেই পাওয়া যাবে প্রিয়াঙ্কা চোপড়ার এই দ্বিতীয় আইটেম গান।
উল্লেখ্য, এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে দ্বৈত চরিত্রে পাওয়া যাবে। এতে আরও অভিনয় করেছেন রাম চরণ তেজা, সঞ্জয় দত্ত, শ্রী হরি, প্রকাশ রাজ, মাহি গিল প্রমুখ। আগামী ১৪ জুন ছবিটি মুক্তি পাবে।
