বছর দুয়েক আগেও এতটা ব্যস্ততা ছিল না মডেল-অভিনেতা সনির, এখন তিনি যতটা ব্যস্ত সময় পার করছেন। একাধিক ধারাবাহিক নাটক, সিঙ্গেল নাটকে নিয়মিতই অভিনয় করছেন। পাশাপাশি নতুন দুইটি চলচ্চিত্রেও কাজ করছেন। এবার প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন একটি মিউজিক ভিডিওতে। তার সঙ্গে এই মিউজিক ভিডিওতে কো-আর্টিস্ট হিসেবে থাকছেন একজন নবাগতা। গানটির কথা লিখেছেন ইবু, সুর করেছেন এফ এ সুমন।
