গল্প গানের আমন্ত্রণে

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২০:৪০
এটিএন বাংলায় আজ সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে প্রভাতী গানের অনুষ্ঠান ‘গল্প গানের আমন্ত্রণে’। সাগরিকা জামালীর উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন সেলিম দৌলা খান ও লানা খান। অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি কণ্ঠশিল্পী আরিফুল ইসলাম মিঠু। রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকজ সংগীত, ডি এল রায়, রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ, আধুনিকসহ হারোনো দিনের গান দিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপন করা হয় আলাপচারিতা আর গান নিয়ে বৈঠকী আঙ্গিকে। অনুষ্ঠানের মূল উপজীব্যই হবে বাংলা গানের বৈচিত্র্যময় সম্ভার।¬