মিশেলের মতো সাজে ওবামা!
মিশেলের মতো সাজে কেমন লাগবে বারাক ওবামাকে? শনিবার হোয়াইট হাউসের একটি নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে এমনই একটি প্রসঙ্গ তুলে ঠাট্টায় মেতেছিলেন বারাক ওবামা। প্রযুক্তির মাধ্যমে তার সেই ভাবনাকেই ছবি হিসাবে প্রকাশ করেছে হোয়াইট হাউস। — রয়টার্স
ধারণার চেয়েও উত্তপ্ত পৃথিবীর অভ্যন্তর
ধারণার চেয়েও উত্তপ্ত পৃথিবীর অভ্যন্তর। সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় তেমনই তথ্য প্রকাশ পেয়েছে। এতে বলা হয়েছে, পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস, যা সূর্য পৃষ্ঠের তাপমাত্রার প্রায় সমান। নতুন এই পরীক্ষায় বলা হয়, এটি আগের সব পরীক্ষাকে দূরে ঠেলে দিয়ে নতুন এ ধারণার সৃষ্টি করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর কেন্দ্রস্থলে মূলত স্ফটিক আকারে লোহা রয়েছে, যাকে আবৃত করে আছে তরল পদার্থ। এ কারণে পৃথিবীর ভিতরে তাপমাত্রা ধারণার চেয়েও অত্যধিক বলে মনে করছেন গবেষকরা। — বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চাহিদা অনুযায়ী উত্পাদন করবে যন্ত্র
আর ঢালাও পণ্য নয়। এবার ক্রেতার পছন্দ মোতাবেক আলাদা রঙের, আলাদা ধরনের পণ্য তৈরি করে দেবে রোবোট। ভবিষ্যতের এই উত্পাদন প্রক্রিয়া নিয়ে জার্মানির কাইজার্সলাউটার্ন শহরে চলছে গবেষণা। গবেষণা কাজ সফল হলে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী পণ্য পাবেন। যেমন একটি বোতলে হলুদ ডিটারজেন্ট ও কালো ছিপি চেয়েছিলেন ত্রেতারা। ঠিক তেমনটিই করা হবে। অর্থাত্ ক্রেতার চাহিদা অনুযায়ী রোবট তৈরি করবে সে পণ্য। ক্রেতাদের এই চাহিদাকে মাথায় রেখেই যন্ত্রের মাধ্যমে পণ্য উত্পাদনে যাচ্ছে দেশটি। সেসঙ্গে মানুষ ও যন্ত্রকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য চেষ্টা করছেন তারা। —ডয়েচে ভেলে
স্ট্রোকের পর বিষণ্নতা বেশি
একবার স্ট্রোক হওয়ার পর এক-তৃতীয়াংশ রোগীই বিষণ্নতায় ভোগেন। এর ফলে মানসিক দুশ্চিন্তা আরো বৃদ্ধি পাওয়ায় তাদের দ্বিতীয়বার স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। সম্প্রতি শিকাগোর লয়োলা ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের চিকিত্সকদের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। এতে বলা হয়েছে এসব কারণে মেজাজ খিটখিটে, অনিয়মিত নিদ্রা, বার বার কান্না এ ধরনের লক্ষণ দেখা যায়,যা তাকে আবারো স্ট্রোকের ঝুঁকির দিকে তরান্বিত করতে পারে। এছাড়া স্ট্রোক পরবর্তী সময়ে অনেকের মাঝে আত্মহত্যার প্রবণতাও দেখা যায়। স্ট্রোক বিশেষজ্ঞ ম্যুরে ফ্লাস্টার, মনোরোগ বিশেষজ্ঞ অপর্ণা শর্মা, মুরালি রাও এর তত্ত্বাবধানে ছিলেন।—জি নিউজ
