পাকিস্তানের কারাগারে বন্দি ভারতীয় নাগরিক সরবজিতের ওপর হামলার ঘটনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল রবিবার বিক্ষোভ হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, সভ্য বিশ্বে এ ধরনের হামলা হতে পারে না। -খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল সরবজিতের পরিবারের সদস্যরা তার সঙ্গে পাকিস্তানে সাক্ষাত্ করেছেন। তবে সরবজিত কনস্যুলার সুবিধা পাচ্ছেন না। এর ফলে তার সঙ্গে ভারতীয় দূতাবাসের কেউ দেখা করতে পারবেন না। এ ঘটনায় দেশ দু’টির মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হতে পারে।
