মন্ত্রীকে লক্ষ্য করে জুতা, বোতল

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:০৯
সংখ্যালঘু ছাত্র সংগঠনের অধিবেশনে এসে সংখ্যালঘু নেতা তথা সংসদ সদস্যের বিরুদ্ধে মন্তব্য করায় জুতো, পাথর, কাদা, বোতলের নিশানা বললেন আসমের বন ও পঞ্চায়েতমন্ত্রী রকিবুল হুসেন। রবিবার, চিরাং জেলার বড়তলোয়া এলাকায়, আমসুর ৩৩তম সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেখানেই বক্তা হিসাবে হাজির ছিলেন রকিবুল। ভাষণের সময় তিনি চিরাং-এর সম্প্রীতি বনাম রাজনীতির প্রসঙ্গ টেনে আনেন। সংঘর্ষ বাধাবার পিছনে যেমন এআইইউডিএফ-এর প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত করেন তিনি, তেমনই দাবি করেন, কংগ্রেসের মন্ত্রী-বিধায়করাই সংঘর্ষের সময় এই এলাকায় এসেছেন, সংঘর্ষ থামিয়েছেন। ভাষণে, এআইউডিএফ প্রধান, সংসদ সদস্য বদরুদ্দিন আজমহলের সমালোচনা করার পরেই দর্শকরা উত্তেজিত হয়ে ওঠেন। মন্ত্রীকে লক্ষ্য করে জুতো, ইট, বোতল উড়ে আসতে থাকে। চেয়ারও ছুঁড়ে মারা হয়।—খবর আনন্দবাজার পত্রিকার