আগামী ৪ মে বরগুনার তালতলী উপজেলার নবগঠিত শারিকখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সমপন্ন করেছে। শারিকখালী ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জি এম মোশারফ হোসেন বিশ্বাস, মো. জাকির হোসেন, মাহামুদুর রহমান, রাজা মিয়া ও নাসির উদ্দিন মুন্সী। মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন। এ ইউনিয়নে ৫ হাজার ৩৭৬ জন ভোটার রয়েছে। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. রশিদ মিয়া জানান, ভোটগ্রহণের সমস্ত প্রস্তুতি সমপন্ন করা হয়েছে।
