এ দেশে ঘুষ বাণিজ্য করে প্রতি বছর বহুতল ভবন তৈরি হচ্ছে। দেখা যায় ৫ তলার অনুমতি নিয়ে করা হয় ৮তলা। ৮তলার অনুমতি নিয়ে গড়ে ওঠে ১২তলা ভবন। শুধু এ কাজ করেই ক্ষান্ত হয়নি, আবাসিক ভবন তৈরি করে করা হয় বাণিজ্যিক ভবন। আর এসব অনিয়মের কারণে একের পর এক ভবন ধ্বংস হচ্ছে। হাজার হাজার প্রাণ নিভে যাচ্ছে। ধ্বংস হচ্ছে আমাদের দেশের প্রশিক্ষিত জনশক্তি এবং অর্থনীতি। এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ যদি খুঁজে বের করা না হয় এবং দোষীদের আইনের আওতায় আনা না হয় তবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। আর অনুমোদন ছাড়া ভবন যাতে তৈরি না হতে পারে সেদিকে খেয়াল রাখা হলে সাভার ট্রাজেডির মতো ঘটনা এড়ানো সম্ভব হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. কবিরুল আজাদ,
মনকামাইর,
কসবা, ব্রাহ্মণবাড়িয়া
