বিসিএস আনসার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে অনুষ্ঠিত ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ঢাকা রেঞ্জের পরিচালক ফিরোজ খান সভাপতি, বরিশাল জেলা কমান্ড্যান্ট নুরুল হাসান ফরিদী মহাসচিব, পরিচালক (প্রশাসন) সামছুল আলম সিনিয়র সহ-সভাপতি, পরিচালক প্রশাসন (আনসার-ভিডিপি একাডেমী) হিরা মিয়া ও জেলা কমান্ড্যান্ট জাহেদুল হাসান সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি
