দ্বিজবর দাসগুপ্ত
আজ মঙ্গলবার দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি পিনাকি দাসগুপ্তের পিতা ও বাগেরহাট জজ কোর্টের সাবেক আইনজীবী দ্বিজবর দাসগুপ্তের অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটি ও মহিষচরনীয়া এবং তাঁর মেঝ পুত্র কানাডা প্রবাসী প্রকৌশলী সর্বদমন দাসগুপ্তের ক্যালগেরি, আলবেটরাস্ত (এ্যাপার্টমেন্ট নম্বর-১৬০৪/ ৯০৯-৭-এ ভি ই এস ডবলু) বাস ভবনে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। দ্বিজবর দাসের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
কাজী আব্দুল মতিন
আজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আলহাজ্ব কাজী মিজানুর রহমান মিন্টোর পিতা ঢাকা ওয়াসার সাবেক কর্মকর্তা মরহুম কাজী আব্দুল মতিনের ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনার্থে মুলাদী ও বাবুগঞ্জের বিভিন্ন এতিমখানায় কোরআন খানি, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
