সচিব পর্যায়ে বড় রদবদল

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৩৬
রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব পদে নিয়োগ পেয়েছেন কৃষি সচিব মনজুর হোসেন। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোর্তজা আহমেদকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগসহ সচিব পর্যায়ে রদবদল করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সম্পর্কিত সরকারি আদেশ জারি করে। অন্য যেসব পদে রদবদল হয়েছে সেগুলো হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে পরিকল্পনা কমিশনের সদস্য, কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ড. নাজমুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহিরুল ইসলামকে কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব সুলতান আহমেদকে জাতীয় সংসদ সচিবালয়ে এবং অতিরিক্ত সচিব সম্পদ বড়ুয়াকে রাষ্ট্রপতির একান্ত সচিব নিয়োগ করা হয়েছে।